তুমি কি ফিরে আসবে অনন্যা। সেই যে কবে চলে গেলে আমেরিকায়। তারপর একবারও তোমার খোঁজ পাইনি। তুমি কেমন আছ জানি না। আমার কথা কি তোমার মনে পড়ে? কত ব্যস্ততায় তোমার সময় কাটে। কি করছো তুমি এখন। সেই যে তোমার সাথে দেখা হলো। কথা হলো। বলেছিলে যোগাযোগ রাখবে। রাখনি। জানি না তুমি আমার এ লেখা পড়ছো কি না। যখন তোমাকে আমি লেখা লিখছি তখন খুব ভোর। রাতে ঘুম হয়নি। খুব ভোরে উঠেই তোমার কথা মনে পড়েছে। আমি নিজেকে তোমার স্মরণে ব্যস্ত রাখছি। আমার ভালো লাগছে। অনেকক্ষণ তোমার কথা ভাবছি। তুমি কি আমার কথা একটুও ভাবো? জানি না। একটা অদ্ভুত ঘটনা তুমি করেছিলে। তারপর থেকে আমার সব পাল্টে গিয়েছিল। বাড়ির সামনে রিক্সা থেকে নামলে। আমি ছিলাম একটু দূরে রাস্তার পাশেই একটা বইয়ের দোকানে। মৃদু পায়ে হেটে আসলে আমার সামনে। একটি দশ টাকার নোট আমার দিকে বাড়িয়ে দিলে। দুই আঙ্গুল দিয়ে এমন ভাবে ধরলে যেন তুমি আমাকেই দেখাতে চাইছো বা আমাকেই বলতে চাইছো। ওই টাকাতে লেখা ছিল ---> "I Love You পারলে ঠেকাও।" মুখ ফুটে প্রকাশ করো নি। এই ব্যাপারটা আজও আমার কাছে মধুর স্মৃতি হয়ে আছে। তোমার কি মনে আছে অনন্যা? উত্তর দিও। আর ভালো থেকো।



0 মন্তব্য(সমূহ):
Post a Comment