Saturday, October 30, 2010

নীলা তোমার জন্য

নীলা বসে আছে তাদের মার্সিডিজ গাড়িতে। গেল বছর তার বাবা তাকে কিনে দিয়েছেন এই দামি গাড়ি। নীলা একাই চড়ে। তার বাবার আর একটি গাড়ি আছে। বিষন্ন মনে সে বসে আছে। আজ তার মন ভালো নেই। গতকাল ওর মন ভালো ছিল। আজ নেই। কি কারণ সে জানে। কিন্তু মনের ভেতরে এটা পুষে রাখতে ভালো লাগছে। চারিদিকে এতো মানুষ দেখে নীলা। কত জনের কত সমস্যা থাকে। কে কার খোঁজ নেয়। ছোট ছোট কথা। ছোট ছোট দুঃখ। সব একাকার হয়ে যায় তার কাছে। আনমনে বসে থাকে। তার আজ কোথাও যেতে ইচ্ছে করছে না। গাড়ির ভেতর এসি ছেড়ে বসে আছে। গান শুনছে। পুরানো দিনের গান। "আজি কে এলো এ শেষ বেলায়"। গানটা কার গাওয়া সে জানে না। শুনতে ভালো লাগছে।

0 মন্তব্য(সমূহ):

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites