আমি খুব ভালো করেই জানি তুমি আসবে না। তবুও তো মন মানে না। কারণ আমি কথা দিয়ে কথা রাখতে পারিনি। তোমাকে বলেছিলাম আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসবো। কিন্তু পারিনি। আসলে সব কিছু ছেড়ে আসা যায় না। বাবা-মা, ভাই-বোন, আত্মীয়-স্বজন ছেড়ে চলে আসি কি করে? আমাকে এ পর্যন্ত আসতে তাদের অবদান অনেক। এখন কি করে তাদের সেই প্রত্যাশা ধুলোয় মিশিয়ে দিই। আমি জানি আমার জীবন তোমাকে নিয়ে সুখেই কাটবে। দুঃখের বিন্দুমাত্র আমাকে স্পর্শ করতে পারবে না। শত বাঁধা আসলও তুমি আমাকে আগলে রাখবে। আমার কিছু করার নেই। আজ তোমার বন্ধন থেকে আমার ঐ বন্ধনটাই সবচেয়ে বড় মনে হচ্ছে। তাদেরকে আমি দুঃখ দিতে পারবো না। আমি জানি না তোমার চেয়ে ভালো কাউকে আমি পাব কি না? কিন্তু তারপরও কথা থেকে যায়। আমি আমার পরিবারের অমতে তোমার সাথে চলে আসতে পারি না। আমাকে ক্ষমা করে দিও।


