Saturday, September 25, 2010

দুবাইতে বাঙালিদের অসহায় অবস্থা

আরব আমিরাতের দুবাইতে কাজ করে ৫ মাস থেকে বেতন না পাওয়াতে কর্মবিরতির করার অপরাধে কোম্পানীর মালিক ২৫ জন বাঙালি ওয়ার্ক পারমিট কার্ড ফিরিয়ে নিয়েছে। ফলে এখন শ্রমিকরা না পারছে আদালতের আশ্রয় নিতে। আবার না পারছে নিজের খাবার এর ব্যবস্থা করতে। একটি কন্সট্রাকশন কোম্পানী তাদের দিয়ে দীর্ঘ ৫ মাস ধরে কোন বেতন ভাতা দিচ্ছেনা বলে শ্রমিকরা সেপ্টেম্বর মাসের প্রথমদিকে কর্মবিরতি পালন করে। প্রতারণা করে কোম্পানীর মালিক ওয়ার্ক পারমিট কার্ড নিয়ে যায়। এরপর তারা বেতন দিবেনা এবং ওয়ার্ক পারমিট কার্ডও দিবেনা বলে জানায়। এসব বাঙালি শ্রমিক বেতন না পাওয়াতে বাড়ি থেকে টাকা এনে খেতে হচ্ছে। এ ব্যাপারে কোম্পানীর মালিক এর সাথে যোগাযোগ করা হলে তারা অপারগতা প্রকাশ করেন।

এভাবে আমার দেশের শ্রমিকরা বিদেশে কত কষ্ট স্বীকার করে টাকা রোজগার করে থাকে। তাদের পাঠানো টাকা আমাদের দেশের কোন উন্নয়ন কাজে লাগানো হয় না। আমরা এখানে এগুলো নিয়ে নিজেদের পকেট ভারি করি। আমরা জানি না তাদের আর কবে দেশে ফিরে আসা হবে। এতো কষ্টের মাঝেও তারা তাদের স্বজনদের মুখের হাসি দেখতে চায়। দেশের মানুষের কষ্ট, হাহাকার আর ক্ষুধা, দারিদ্র দেখতে চায় না।

0 মন্তব্য(সমূহ):

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites